রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর দোকান খোলা রাখা সম্ভব না’

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

ব্যবসায়ীরা চাইলেও রাত ৮ টার পরে ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই চালু রাখতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময়, বিদ্যুৎ পরিস্থিতি সামনের মাসে আরও উন্নতি হবে বলে আশাবাদ জানান তিনি।

লোডশেডিংয়ের ফলে কি পরিমাণ সাশ্রয় হয়েছে, সেটা বুঝতে আরও সময় লাগবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারি গাড়ি অপ্রয়োজনে ব্যবহার না করার অনুরোধ জানান তিনি।

গ্যাস কিনতেও কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করার চেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সম্ভাব্য দেশ হতে পারে কাতার। তবে বাস্তবায়নে আরও কয়েকবছর সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ব্যাটারি চালিত যানবাহনে থিয়াম ব্যাটারি ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ। কারণ এতে স্বল্প সময়ে চার্জ হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ