বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বেতন পাচ্ছেন না এফডিসির কর্মীরা, এমডিকে স্মারকলিপি

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ২২৪ কর্মী গত চার মাস ধরেবেতন পাননি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের কাছে বেতন ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সময় এফডিসির কর্মচারী লীগের সাধারণ সম্পাদক কলাকুশলী ও কর্মচারী শ্রমিকলীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোনো মাসের বেতন পাইনি। ২২৪ জন কর্মচারী প্রত্যেকে মানবেতর জীবনযাপন করছি। তাই আজ বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের কাছে বেতন ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো।

এফডিসির কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এফডিসিতে আগের মতো শুটিং হয় না, বলে আয় নেই। মাঝেমাঝে দু-চারটি বিজ্ঞাপনের শুটিং থেকে ৩০-৪০ হাজার টাকা হয়, যেখানে আগে মাসে ৮০ লাখ থেকে কোটি টাকাও হতো।

সবমিলিয়ে মাসে বেতন লাগে প্রায় ৮০ লাখ টাকা। কিন্তু এখন এফডিসিতে কাজ হয় না। ফলে আয় হচ্ছে না। অথচ আগে এফডিসির আয় প্রয়োজন মিটিয়ে বাড়তি অর্থ সরকারকে দেওয়া হতো।


অন্যান্য সংবাদ