রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


অন্যান্য সংবাদ