রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃষ্টি না হলে মানুষ ১০ লাখ ছাড়াবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা দেখছি তাতে বৃষ্টি না হলে মানুষ ১০ লাখ ছাড়াবে।

শুক্রবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এখানেই আগামীকাল বিশাল জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর তিনি মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন। এখানে নিরাপত্তার শঙ্কা নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করছেন। আমাদের দলীয় ভলান্টিয়ার টিমও কাজ করছে। প্রয়োজনে আমরা বিজিবি নিয়ে আসবো। তাই মানুষের শঙ্কার কোনো কারণ নেই।


অন্যান্য সংবাদ