রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃষ্টির আশায় দিন গুনছেন আমন ধানের চাষীরা

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

নওগাঁয় অনাবৃষ্টিতে ব্যহত হচ্ছে আমনের আবাদ। বৃষ্টি না হওয়ায় অনেক কৃষক জমিতে ধান রোপন করতে পারছেন না। অনেকে স্যালোমেশিন দিয়ে ঘন্টা চুক্তিতে জমিতে সেচ দিচ্ছেন। খরচ বেশি হওয়ায় সবার পক্ষে এই সেচ দেয়া সম্ভব হচ্ছে না। পানির অভাবে ধানের চারা হলুদ বর্ণ ধারণ করেছে। এখন চারা বাঁচাতে আকাশের দিকে চেয়ে আছেন চাষীরা।

আমন ধান বৃষ্টি নির্ভর। আষাঢ় মাসের শুরুতে সাধারণত বৃষ্টি হয়। আর বৃষ্টির পানি জমিতে আটকে রেখে চাষাবাদ করা হতো। এ বছর আষাঢ় শেষে শ্রাবণ মাস শুরু হলেও বৃষ্টি নেই নওগাঁয়। প্রখর রোদে সব শুকিয়ে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ।

নদী-নালা থেকে সেচ পাম্প দিয়ে অনেক কৃষক পানি সংগ্রহের চেষ্টা করছে। তবে, এই প্রক্রিয়ায় খরচ বেশি পড়ায় সব কৃষকদের পক্ষে এ পথ অনুসরণ করা সম্ভব হচ্ছে না। নিয়মিত পানি দিতে না পারায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। সময়মতো বৃষ্টি না হলে আমন চাষ হুমকির মুখে পড়বে বলে জানালেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মনজুরে মাওলা জানালেন, আগামী ১৫ আগষ্ট পর্যন্ত আমন ধান রোপন করা যাবে। এরমধ্য বৃষ্টি না হলে রোপা আমনের যাতে কোনো ঘাটতি না হয় এজন্য ৬৩ হাজার গভীর ও অগভীর নলকূপ ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে।


অন্যান্য সংবাদ