রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিসিবি নির্বাচন : কারা আসছেন পরিচালনা পর্ষদে

নিজস্ব প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : October 6, 2021

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচন  (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে । যেখানে ৩০ জন প্রতিযোগী ২৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন, যাদের নির্দেশনায় আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালনা করবেন।

বোর্ড এই মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিলো। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ওমর ফারুক, ব্যারিস্টার মুদ্দাসির হোসেন, বিসিবির আইনি উপদেষ্টা, একরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নির্বাচনের জন্য ১৭১ জন কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে এবং তারা ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লীগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এবং সরকারি সংস্থা) নির্বাচন করবেন।

ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা প্রধানত বাকি ১৫ জন পরিচালককে নির্বাচন করছেন।

ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক পদে মোট ১৬ জন এবং একজন পরিচালক পদের জন্য ক্যাটাগরি-৩ থেকে দু’জন প্রতিন্দ্বন্দিতা করছেন।

 


অন্যান্য সংবাদ