মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে ২৪ ঘণ্টায় ৭০২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৬৩৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন লাখ ৬৯ হাজার ৭৪৫ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬২ হাজার ৩৪৭ জনে। করোনা শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৭৯৭ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৬৬৫জন।

মঙ্গলবার (৫ই জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ইতালিতে, ৩৬ হাজার ২৮২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৯৭ জন মারা গেছেন ফ্রান্সে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ২৪ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৩২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৫২ লাখ ৮৬ হাজার ১০১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৪ জন, রাশিয়ায় ৪৩ জন, অস্ট্রেলিয়ায় ২৬ জন, মেক্সিকোতে ১৩ জন, পেরু ও চিলিতে ২৮ জন করে এবং তাইওয়ানে ৬৯ জন মারা গেছেন।


অন্যান্য সংবাদ