মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৭ লক্ষাধিক

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 25, 2022

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৩ লাখ ৪৯ হাজার ৪১৮ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৩২৪ জনে।

একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪০১ জন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ৫২ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৯২ জন। আজ শনিবার (২৫শে জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৯০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত আরও ১ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং মারা গেছেন ২২৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার।

রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের এবং নতুন সংক্রমিত ৩ হাজার ১৫৪ জন। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৪৯ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৬৮ জন।

একদিনে ইতালিতে সংক্রমিত আরও ৫৫ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৫১ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৮ জন সংক্রমিত হয়েছে।


অন্যান্য সংবাদ