মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে কারোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

বিশ্বে চলমান করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের হার আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০০ জনেরও বেশি। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ।

বুধবার (তেসরা আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজার ৫০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ২২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজারের বেশি মানুষ। এতে শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৪১৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ১০৯ জন। শুরু থেকে এখন পর্যন্ত পূর্ব এশিয়ার এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ৩২ হাজার ৬৯৪ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৬৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু সংখ্যায় দ্বিতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬২৩ জন। অপরদিকে শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৬৩ জনের।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ১০১ জন। করোনা শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫২ হাজার ২৮০ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ১৬ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ১৯০ জন। করোনা শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৬৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭২ হাজার ৩৯৭ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৬০ জন। শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫১৭ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৬৮ জন এবং মারা গেছেন ৯৬ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন এবং মারা গেছেন ৭ জন।


অন্যান্য সংবাদ