বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় ১২১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ২৭ হাজার

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬২ এবং মৃত্যুর সংখ্যা ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন।

বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জাপানে। এরপরই রয়েছে- রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

করোনা থেকে বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৮ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৩৬ জন। আর গত একদিনে সুস্থ হয়েছে ৭ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২৮ আগস্ট) এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিকে দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৮৬ জন।

ব্রাজিলে নতুন করে ৬৪ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন। আর মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৬ জন। আর আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫৩৮ জন। এ নিয়ে এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জন। আর মৃত্যু ২৬ হাজার ৪৯৯ জন।

জাপানে গত একদিনে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন।

তাইওয়ানেও এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯০১ জন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।


অন্যান্য সংবাদ