মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ল

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৪৭৯ জন।

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৯ হাজার ৪১৩ জনে। আর আক্রান্তর সংখ্যা ৫৪ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৫৮৬ জন।

এদিকে গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বমুখী দেশের তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ২১২ জন।

এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৪০ হাজার ৭৩০ জনের। আর আক্রান্তর সংখ্যা ৮ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৮৯১ জন।

ব্রাজিলে ৩২৪ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৯৯৩ জন। এ নিয়ে ব্রাজিলে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৮২ জনে। আর শনাক্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৩০ হাজার ৭২৯ জন।

ফ্রান্সে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ২৬২ জন। আর মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ নিয়ে ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১৭ জনে। আর আক্রান্ত সংখ্যা ৩ কোটি ৫ লাখ ১৩ হাজার ৭১৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে- স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, পর্তুগাল, উত্তর কোরিয়ায়।


অন্যান্য সংবাদ