মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

বিশ্বে চলমান করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১হাজার ৯০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ লাখেরও বেশি।

বৃহস্পতিবার (চৌঠা আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৮২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড়শোর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২৬ হাজার ২৯০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৯৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮০ হাজারেরও বেশি। এতে শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৮৭০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ১২৫ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩২ হাজার ৮১৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ৪১৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৭ হাজার ২২৪ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯০০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ২৭ হাজার ৩২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৩৩৬ জনের।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৮ জন এবং মারা গেছেন ৯০ জন। শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ১৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫২ হাজার ৩৭০ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ২৬ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ১৭১ জন। ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৭০ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭২ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ৭৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫৬০ জনের। একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ২৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬৫ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৩২ জন। হাঙ্গেরিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৯৬ জন।


অন্যান্য সংবাদ