রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ও নতুন শনাক্তের সংখ্যা কমেছে

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৩০০ মানুষ। ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন এবং মারা গেছেন ১৮৯ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭০৩ জন।

রোববার (৭ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৪৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৫১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ২৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২৯ জন এবং মারা গেছে ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬১০ জন এবং মারা গেছে ৪৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৬৯৭ জন এবং মারা গেছে ১৫৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৮৬ জন এবং মারা গেছে ৯৩ জন। তাইওয়ানে মারা গেছে ৫১ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৫ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৬০ জন এবং মারা গেছে ৬১ জন। রাশিয়ায় মারা গেছে ৪৬ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৭৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৭৯ জন এবং মারা গেছে ৮৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।


অন্যান্য সংবাদ