বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৮০০

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

বিশ্বে চলমান করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ।

বুধবার (১০ই আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ছয় শত মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪১ হাজার ১০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৫৯ কোটি ৯ লাখ ১৯ হাজার ৮৩ জন। এদিকে গত দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৫৮০ জন । এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৭০২ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে বুধবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং এ রোগে মারা গেছেন ১৬২ জন। অন্যদিকে ব্রাজিলে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৫৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২২০ জন।

জাপান ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো- যুক্তরাষ্ট্র (মৃত ২৪২ জন, নতুন আক্রান্ত ৫৮ হাজার ২২৩ জন), ইতালি (মৃত ১৭৭ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৭৮ জন), ফ্রান্স (মৃত ১১১ জন, নতুন আক্রান্ত ৩৮ হাজার ২৩০ জন), অস্ট্রেলিয়া (মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ২৬ হাজার ৫৩০ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন, মৃত ৪০ জন)।


অন্যান্য সংবাদ