মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ৫৩ কোটি

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

চলমান করোনা অতিমারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। সেই সাথে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

শুক্রবার (২৭ শে মে) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ সাত হাজার ৬৬৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ২০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৩ হাজার। এতে অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৭০ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৫২০ জন । অর্থাৎ এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫০ কোটি ৬ লাখ ৭ হাজার ২২৯ জন।

এদিকে গতদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০০ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩২ লাখ ৭০ হাজার ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৯ জন মারা গেছেন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৪২০ জন এবং মারা গেছেন ২১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৭৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩০ হাজার ৭৭৫ জন মারা গেছেন।

এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন, ফিনল্যান্ডে ১১৬ জন, জার্মানিতে ৮৯ জন, ফ্রান্সে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪৯ জন,দক্ষিণ কোরিয়ায় ৩৪ জন, থাইল্যান্ডে ৩৭ জন,ইতালিতে ৯৪ জন, জাপানে ৪৯ জন এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ১৩৬ জন মারা গেছে।


অন্যান্য সংবাদ