বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৭২১ জন।আগের দিনের চেয়ে যা প্রায় পৌনে ৪ লাখ বেশি। এতে ভাইরাসটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন।

এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৪ জনের। আগের দিনের তুলনায় যা প্রায় ৬০০ বেশি। তাতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯১ হাজার ৩৪৬ জন।

বুধবার (২০ জুলাই) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। আর প্রাণহানির তালিকায় শীর্ষে উঠেছে ব্রাজিল। এরপরের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও স্পেন।

এসময়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২৫৭ জনের। ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ২২৫ জন এবং মৃত্য ৩৭৮ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ১৭৬ জনের।

একইসময়ে তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃ্ত্যু ১৬ জন এবং আক্রান্ত ৭৯ হাজার ৬৩৩ জন। অস্ট্রেলিয়ায় মৃত্য ৭৫ জন এবং আক্রান্ত ৫০ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২০০ জন এবং মৃত্যু ৪৪ জনের। থাইল্যান্ডে আক্রান্ত ২ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। চিলিতে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু ১৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


অন্যান্য সংবাদ