বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় দৈনিক শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

বিশ্বে চলমান করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ।

শনিবার (৬ই আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৫৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৩৩ হাজার ৫৩৯ জনের। গত দিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৮ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ১৮৩ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪০০ জনের এবং শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ২৪০ জন।

জাপান ও যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো: ব্রাজিল (মৃত্যু ২০৮ জন, নতুন আক্রান্ত ৪২ হাজার ৮১৬ জন), ইতালি (মৃত্যু ১৭৫ জন, নতুন আক্রান্ত ৩৮ হাজার ২১৫ জন), স্পেন (মৃত্যু ১২৭ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৭৩০ জন) মেক্সিকো (মৃত্যু ১২২ জন, নতুন আক্রান্ত ১৮ হাজার ৯৫৬ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৮৫৭ জন, মৃত্যু ৪৭ জন)।


অন্যান্য সংবাদ