মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্ত ৫ লাখ ২৯ হাজার

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন। এ নিয়ে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ৬৩৫ জনে।

একইসাময়ে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৬৩ লাখ ২৯ হাজার ৮৫৩ জনে।

এছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ৫১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৩৮৬ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের।

একই দিন তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।

এছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন, ব্রাজিলে নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন, রাশিয়ায় নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন, মৃত ৭০ জন, স্পেনে নতুন আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন, মৃত ৬৪ জন ও উত্তর কোরিয়ায় নতুন আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।


অন্যান্য সংবাদ