সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে একদিনে প্রাণ গেলো ৯ হাজার মানুষের

ডেস্ক রিপোর্ট / ৪৯ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৯৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ২৫২ জন।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন মৃত্যুর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৭১৪ জনে।

করোনার আঘাতে এখনও বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১৬৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০০ জনের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৪২ জন আর সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনের।

তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

 


অন্যান্য সংবাদ