মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 18, 2022
বিশ্বে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা, নতুন শনাক্ত প্রায় ৫ লাখ

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আরো ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৪৬৮ জনে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৫৪ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ জন।

তাছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৭ হাজার ৫৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৩৭২ জন।

শনিবার (১৮ই জুন) করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৬৭৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৯৯ জন।

তাইওয়ানে নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন, মৃত ১৫৪ জন, ফ্রান্সে নতুন আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন, মৃত ৪৩ জন, ইতালিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন, মৃত ৪১ জন, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ৩০ হাজার ১৮৭, মৃত ৫২ জন, স্পেন মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৯০, মেক্সিকোয় মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৪০৬ জন এবং যুক্তরাজ্যে মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ১২ হাজার ৫৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।


অন্যান্য সংবাদ