শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বজয়ী কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলেন এমপি ইউসুফ আবদুল্লাহ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : November 17, 2022

মুরাদনগরে বিশ্বজয়ী কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন
মোহাম্মদ আঃ আলীম, মুরাদনগর থেকে :
কুমিল্লার মুরাদনগরে বিশ্বজয়ী কোরআনে হাফেজদের সংবর্ধনা   দিয়েছেন এফবিসিসিআ’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ৩ সংবর্ধিত বিশ্বজয়ী কোরআনে হাফেজকে নগদ দেড় লাখ টাকা ও ক্রেষ্ট তুলে দেন এফবিসিসিআ’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

একই সাথে জাহাপুর ইউপি চেয়ারম্যানও ওই হাফেজদের নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।
সংবর্ধিত কোরআনে হাফেজগণ হলেন, দুবাই অনুষ্ঠিত ১০৬টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রাহাত, বিশ্বজয়ী হাফেজ ক্বারী তরিকুল ইসলাম, বাহরাইন, কুয়েত ও জর্জানে অনুষ্ঠিত বিশ্বজয়ী হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী।
এফবিসিসিআ’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বিশ্বজয়ী হাফেজগণের ওস্তাদ ক্বারী মাওলানা নেসার আহমদ, মাওলানা মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা মুফতী আমজাদ হোসেন, সংবর্ধণা বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতী মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।
মাওলানা মোস্তাফিজুর রহমান ও মুফতী মানসুর কবিরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, আবু মুছা আল কবির, প্রকৌশলী সওকত আহমেদ, ইকবাল বাহার, গোলাম কিবরিয়া খোকন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।


অন্যান্য সংবাদ