রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন নয়

নিজস্ব প্রতিবেদক / ১০১ জন দেখেছেন
আপডেট : August 21, 2021

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। মেয়র বলেন, এই বিল্ডিংটা অনেক পুরোনো।

ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বিএনবিসি-২০০৬ করার আগে বিল্ডিংটি করা হয়। যতদূর জেনেছি- ভবনে ক্রেস্ট বানানোর গোডাউন রয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটি অবশ্যই তদন্তে বের হবে। আমরা এখনো সেটা বুঝতে পারছি না। তারা বলছে, বিকল্প সিঁড়ি পেছন দিয়ে আছে। তিনি বলেন, এখানে আগে অনেক গার্মেন্টস ছিল, সেটা স্থানান্তর হয়ে গেছে।

 

এখন আমরা আগে দেখব, ভেতরে কোনো লোক আছে কি-না। তবে কেউ আটকা পড়ার খবর পাইনি। ফায়ার সার্ভিসের তিনটি টিম ভেতরে ঢুকেছে। সিটি করপোরেশনের টিমও ঢুকেছে। কেউ যদি আটকা পড়ে থাকেন, তাদের উদ্ধার করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আতিকুল ইসলাম আরও বলেন, এটা পুরনো বিল্ডিং। তবে ঝুঁকিপূর্ণ কি-না সেটা বলবে বুয়েট। বিল্ডিং কোড হয়েছে ২০০৬ সালে। তার আগে এ বিল্ডিং হয়েছে। আমাদের কথা হলো- যারা আগে বিল্ডিং করেছেন, গার্মেন্টসও অনেক আগে হয়েছে। কিন্তু এরপরও লোহার সিঁড়ি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক কর্মকর্তাকে বলেছি এ বিল্ডিংয়ে পরবর্তীতে যারা আসবেন, লাইসেন্স নেয়ার জন্য প্রত্যেকটি বিল্ডিংয়ের মালিককে বিএনবিসি কোড মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। এ এলাকার বড় বড় বিল্ডিং মালিকদের বলব- বিএনবিসি কোড মেনেই ট্রেড লাইসেন্স নিতে হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে। তার আগ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যতো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে। কোনো নবায়ন হবে না বলেও উল্লেখ করেন ডিএনসিসি মেয়র।


অন্যান্য সংবাদ