মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বিমানবন্দরে শনিবার থেকে শুরু হবে করোনা টেস্ট: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : September 23, 2021

করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিমানবন্দরে বসবে আরটিপিসিআর ল্যাব। শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে করোনা টেস্ট। ১২টি ল্যাবের মাধ্যমে প্রতিদিন সাড়ে ৩ হাজার টেস্ট করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ডিজিটাল এম অ্যান্ড ই সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আমরা বড় আকারের টিকা দানের কার্যক্রম গ্রহণ করেছি। সেখানে এক কোটিরও অধিক লোককে একসঙ্গে টিকা দিয়ে দেব। আর নিয়মিত টিকা কার্যক্রম তো চলমান রয়েছে।

তিনি বলেন, প্রায় আড়াই কোটি লোককে আমরা ইতিমধ্যে টিকা দিয়ে ফেলেছি। দেড় কোটিরও বেশি মানুষকে ২ ডোজ টিকা দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। ২২ সেপ্টেম্বরও চীন থেকে ৫০ লাখ দেশে এসেছে।

জাহিদ মালেক বলেন, দুইদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি ফাইজারের আরও ৭১ লাখ টিকা পাওয়ার। আগের প্রতিশ্রুতি দেওয়া ৬০ লাখ টিকার মধ্যে ১০ লাখ আমরা পেয়েছি। নতুন করে আরও ৭১ লাখ টিকা বাংলাদেশে আসবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের মানুষের জন্য ভেজাল মুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ।


অন্যান্য সংবাদ