রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাবের অনুমোদন দিলো আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক / ৫৬ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বাংলাদেশের যাত্রীদের দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় আর কোনো বাধা রইলো না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ খবর নিশ্চিত করেছেন।

তৌহিদ-উল আহসান জানান, বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে অনুমোদনের বিষয়টি উল্লেখ করে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো। এই সিদ্ধান্ত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কার্যকর হয়।

চিঠিতে একমাত্র শর্ত হচ্ছে, একজন যাত্রী যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে হবে।

তৌহিদ-উল আহসান আরও জানান, ল্যাব করার অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো- গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা পরীক্ষা ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি।

 


অন্যান্য সংবাদ