রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিবাদমান বিষয়ে সমঝোতা সম্ভব: সিইসি

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলো চাইলে বিবাদমান বিষয়ে সমঝোতা হওয়া সম্ভব। অনুকূল পরিবেশ তৈরি করা হবে জানিয়ে ভোটারদের ভোট দিতে আসার আহবান জানান সিইসি।

সোমবার (২৫শে জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন সরকার গঠন ও ইভিএম ব্যবহার না করা সহ বিভিন্ন পরামর্শ দেয় দলগুলো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সোমবার চারটি দলকে আমন্ত্রণ জানিয়েছিলো ইসি। তবে সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ মুসলীম লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আর অংশ নেয়নি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

মতবিনিময়ে অংশ নেয়া দলগুলোর পক্ষ থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

এসময় সিইসি বলেন, অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা অব্যাহত রাখবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ভোটের সময় প্রয়োজনীয় বিভাগগুলোর নিয়ন্ত্রণ থাকবে ইসি’র হাতে।

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার তাগিদও দেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, একদিনে সারাদেশে ভোট করতে হলে সশস্ত্র বাহিনীর সহযোগিতা প্রয়োজন হবে।


অন্যান্য সংবাদ