রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিপুল পরিমাণ ইউএস ডলারনহ বাংলাদেশি ও তুর্কি যাত্রী আটক

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

প্রায় আড়াই লাখ মার্কিন ডলার পাচারকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই জন যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেন্ট টিম। এমিরেটস এবং তার্কিস এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট যোগে দেশত্যাগের চেষ্টা করছিলেন ওই দুই যাত্রী।

বুধবার (১ জুন) সন্ধ্যায় এমিরিটাস এর ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে ৩০ হাজার ৫শ ডলারসহ আটক করে কাস্টম কর্মকর্তারা। একই দিন রাত ৯টার দিকে তার্কিস এয়ারলাইনের টিকে ৭১৩ ফ্লাইটের মেহমেত রেমজি নামের এক তুর্কি যাত্রীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। পরে তার শরীর তল্লাশী করে আরও ৮০ হাজার ডলার পাওয়া যায়।

২ জন যাত্রীর কাছ থেকে উদ্ধারকৃত মোট অর্থ ২ লক্ষ ৩০ হাজার ৫ শ ইউএস ডলার।

পরে পৃথক ২টি ফৌজদারী মামলা দায়েরের মাধ্যমে যাত্রী ২জনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস মূল্যবান গুদামে জমা প্রদান করা হয়েছে। এছাড়া কাস্টমস আইন অনুযায়ী যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।


অন্যান্য সংবাদ