রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ ‘মাথায় আছে’: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১২ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে অন্তত ১০ দিন বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ   করা হয়েছে। বিসয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম আরও ১০ দিন বিধি-নিষেধ বাড়ানোর জন্য সুপারিশ করেন। এ বিষয়েই  আজ শনিবার (৩১ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সেটি অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেবো। ৩ বা ৪ তারিখে এ বিষয়টি পরিষ্কার করে দেবো।

৫ তারিখের পর কী হবে? জানতে চাইলে তিনি বলেন, কী হবে, সেটি এখনো সিদ্ধান্ত পাইনি। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। সে পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেবো।

বিধি-নিষেধ সামনে থাকছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, সেটি আসলে কী হবে, এখন তা চূড়ান্তভাবে বলতে পারছি না। সেটি আমাদের বলাও উচিত হবে না।

পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কিভাবে করলে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি, সেটি আমাদের মূল লক্ষ্য। আমাদের কাজকর্মগুলো, যেগুলো একেবারেই অপরিহার্য, সেগুলো চালানো। সেটি কী করলে ভালো হবে, সেজন্য আরেকটু সময় লাগবে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এখনও প্রতিদিন মৃত্যু দুই শতাধিক। শনাক্তও দশ হাজারের উপরে। এ অবস্থায় এখনই কোনো কিছু বলা যাচ্ছে না।


অন্যান্য সংবাদ