রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিধিনিষেধ শিথিল থাকবে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত: কাল প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : July 12, 2021

আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে দেশে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করতে যাচ্ছে সরকার। তবে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এছাড়া ওই দিন থেকেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার রাত ৮টায় মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ১৩ জুলাই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

 


অন্যান্য সংবাদ