রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়বে

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হবে। শুক্রবার (১৭ জুন) সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘বিশ্ববাজারে দাম বেড়েছে তাই সমন্বয় করার বিকল্প নেই। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে। এমন কিছু করা হবে না যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে যায়। তবে বিশ্ববাজারে দাম কমলে আবার কমানো হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম।’

প্রতিমন্ত্রী জানান, পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে আগামী মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা হতে পারে।

সম্প্রতি প্রতি ব্যারেল অপরিশোধিত তেলে দাম বেড়ে ১১৩ ডলার ছাড়িয়েছে। তা ছাড়া সাম্প্রতিক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া গত সপ্তাহে ইউরোপের বাজারে দাম বাড়ানোর পর এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয় সৌদি আরব। যাকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বলে অভিহিত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ায় সরকার।


অন্যান্য সংবাদ