রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জন নিহত

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 20, 2022
বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জন নিহত

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- হোসনেয়া বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।


অন্যান্য সংবাদ