রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিএনপি ভোটে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কে এম নুরুল হুদা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

বিএনপি আগামী ভোটে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শনিবার এফডিসিতে আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা তার বক্তব্যে বলেন: রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান সরকার নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে নির্বাচন কমিশনার নিয়োগ আইনসহ অনেক আইন করেছে।

সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ না করে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়ে এসময় তিনি বলেন: দায়িত্ব পালনে ব্যর্থ হলে, পদত্যাগ কাপুরুষের কাজ বরং দায়িত্বে থেকে দায়িত্ব পালন করা উচিৎ। বন্দুকের নল এবং লাঠি উচিয়ে এদেশে ভোট হয়, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে।

নির্বাচনের সময় ১২টি সংস্থা দিয়ে ভোট করার নিয়ম পৃথিবীর কোথাও নাই। এসব বন্ধ হলে গণতন্ত্র রক্ষা হবে বলে এসময় মন্তব্য করেন সাবেক এ প্রধান নির্বাচন কমিশনার।


অন্যান্য সংবাদ