বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য, ছিন্ন হবে না: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জামায়াত ঐক্য নিয়ে প্রশ্ন মির্জা ফখরুল ইসলামের এড়িয়ে যাওয়ায় প্রমাণ করে বিএনপি ও জামায়াতের সম্পর্ক অবিচ্ছেদ্দ। তাদের ঐক্য সব সময় আছে এবং তা থাকবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি রাজনীতির নামে আবার যদি জ্বালাও-পোড়াও এগুলোর দিকে হাটে তাহলে তাদের বিরুদ্ধে সরকার যেমন ব্যবস্থা নিবে একই সাথে আমাদের দলের নেতাকর্মীরাও জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে।

তারা আবার এ কাজ করলে প্রশাসনও বসে থাকবে না। পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। তবে নাটোরে শিমুল রমজানের রাজনীতি নিয়ে কোন বলতে রাজি হননি মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি সম্পর্ক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন সব সময় এড়িয়ে যান। এড়িয়ে যাওয়ার মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, তা কখনও ছিন্ন হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুছ এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ উপকেন্দ্রের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ