রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: মির্জা আজম

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ম্লান করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। আজ শনিবার (৪ জুন) দুপুরে শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার কথা শুনে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু আওয়ামী লীগের একটি বড় অর্জন। এই অর্জনকে নস্যাৎ করতে বিএনপি দেশে বিদেশে তাদের দোসরদের নিয়ে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দের সঞ্চালনায় বর্ধিত সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য রাখেন।


অন্যান্য সংবাদ