সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিএনপির বিদায়ের ঘণ্টা বেজেছে: কাদের

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই বিদায়ের ঘণ্টা বেজে গেছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায়, নির্বাচন ও রাজনীতির মাঠে আসতে, বিএনপি নেতাকর্মীদের আহবানও জানান তিনি। বলেন, প্রতিকূল পরিবেশ, করোনা ও যুদ্ধের প্রভাব মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শক্তি দিতে হবে।

১৬ জুলাইকে বাংলাদেশের গণতন্ত্রের বন্দী দিবস বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ১/১১ নামক অমবশ্যা। আজকের এই দিন ১৬ জুলাই। এই দিন শুধু শেখ হাসিনার কারাবান্দী দিবস নয়। এই দিন বাংলাদেশের গণতন্ত্রের বন্দী দিবস। এই দিন শেখ হাসিনাকে বন্দী করে আমাদের বিকাশমান গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। সেই ইতিহাস আপনারা জানেন। এর প্রেক্ষাপট আপনারা জানেন।

কাদের অভিযোগ করেন, ২০০৭ সালে যদি একটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা না করত, তাহলে সামরিক শাসন স্থায়ী হতো না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শক্র-মিত্র চিনতে হবে। একবার যারা বিশ্বাসঘাতক, তারা বারবার বিশ্বাসঘাতক।’


অন্যান্য সংবাদ