রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপিকে নির্বাচনে আনতে কমিশনকে ভূমিকা রাখতে হবে

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন বিএনপিকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার (১২ জুন) সকাল ১১টায় শুরু হওয়া সংলাপে তিনি এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে আজ নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে বসেছে নির্বাচন কমিশন।

সংলাপে শামসুল হুদা বলেন, এবারের নির্বাচনে সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপির বক্তব্যে বুঝা যাচ্ছে তারা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না। তাদের নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা পালন করতে হব।’

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। স্বাধীনভাবে কাজ করতে হবে উল্লেখ করে শামসুল হুদা বলেন, কোনো পর্যায়ে সাবেক কমিশনারদের সহযোগিতা দরকার হলে কমিশনকে সহযোগিতা করা হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় পরিচয় পত্র খুব দরকার উল্লেখ করে এ টি এম শামসুল হুদা বলেন, ‘জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিতে হলে কমিশন আইন পরিবর্তন করতে হবে।’


অন্যান্য সংবাদ