বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

জীবন-জীবিকার তাগিদে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে মানুষের ঢল নেমেছে। গত ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর গেল সপ্তাহে ঈদের ছুটি শেষ হলেও অনেকেই আপনজনদের সঙ্গে বাড়তি সময় কাটানোয় ফেরেননি রাজধানীতে। রবিবার (১৭ জুলাই) থেকে আবারও কর্মস্থলে যোগ দেবেন সবাই। চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, গার্মেন্টস, কলকারখানাসহ সব প্রতিষ্ঠানই চলবে স্বাভাবিক গতিতে। রাজধানী ফিরে পাবে চিরচেনা রূপ। যে কারণে ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (১৬ জুলাই) ভোরে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর স্টেশন এবং সায়েদাবাদ, গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব স্থানে যাত্রীর নামছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ট্রেনটির সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ১০টায়ও পৌঁছায়নি কমলাপুর স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউড়া থেকে তিতাস ট্রেনে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাছাড়া গরমে অতিষ্ঠ হয়ে উঠে যাত্রীরা। ভিড়ের কারণে পকেটমারদের কবলে পড়ে অনেকেই মোবাইল মানিব্যাগ হারিয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ভোর ৫ টার দিকে জয়পুরহাটে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ।


অন্যান্য সংবাদ