রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো।

শুক্রবার (২৪ জুন) সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা বেশি।

বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীদের টিকিটের জন্য তেমন ভিড় নেই। ফলে টিকিট কাটতে আসা যাত্রীরা কোনও ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন।

এদিকে, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে পহেলা জুলাই থেকে। চলবে ৫ই জুলাই পর্যন্ত। অগ্রিম টিকিটের ৫০ ভাগ মিলবে কাউন্টারে এবং ৫০ ভাগ অনলাইনে। পহেলা জুলাই ৫ই জুলাইয়ের, দোসরা জুলাই ৬ই জুলাইয়ের, তেসরা জুলাই ৭ই জুলাইয়ের, ৪ঠা জুলাই ৮ই জুলাইয়ের এবং ৫ই জুলাই ৯ই জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে।


অন্যান্য সংবাদ