বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাসযোগ্য শহরের তালিকার তলানিতে ঢাকা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 23, 2022
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতেই ঢাকা

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। চলতি বছরের এই তালিকায় তলানিতে পড়ে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ইআইইউ-এর তালিকায় বিশ্বের ১৭২টি শহর রয়েছে। এর মধ্যে ঢাকার স্থান ১৬৬তম। এর আগে গত বছরের প্রকাশিত তালিকার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার।

ইআইইউ-এর ‘বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকা-২০২২’-এর প্রতিবেদন বলছে, বাসযোগ্য শহরের তালিকার শেষ দশ শহরের মধ্যে ঢাকার অবস্থান। আর মোট ১৭২ শহরের মধ্যে ১৬৬তম স্থানে রয়েছে, যার স্কোর ৩৯ দশমিক ২। এর আগে গত বছরের তালিকায় ১৪০ শহরের মধ্যে ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম।

সাধারণত, কোনো শহর কতটা বসবাসের যোগ্য তা বোঝার জন্য সেই শহরের স্থিতিশীলতা, সংস্কৃতি ও পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো, এই পাঁচ মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করে ইআইইউ।

তালিকায় বাসযোগ্য শহরের শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে কিয়েভকে এই বছর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার শহর মস্কো ও পিটার্সবার্গ জায়গা করে নিয়েছে তালিকায়।

শীর্ষ ১০-এর মধ্যে ৬টি শহরই ইউরোপের। ভিয়েনা ছাড়া অন্য শহরগুলো হচ্ছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম। আর শীর্ষ ১০-এ রয়েছে কানাডার ক্যালগারি, ভাঙ্কুভার ও টরন্টো, জাপানের ওসাকা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এছাড়া বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ১৭২তম স্থানে রয়েছে সিরিয়ার দামেস্ক। গত বছরও তলানিতেই ছিল শহরটি। তার আগে রয়েছে, নাইজেরিয়ার লাওস, লিবিয়ার ত্রিপলি, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউনিগির পোর্ট মোরসবি।


অন্যান্য সংবাদ