মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বানভাসি মানুষের পাশে বিজিবি

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় জনগোষ্ঠীর উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুন) বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তত্তাবধানে কোম্পানীগঞ্জের বন্যাদুর্গত শিমুলতলা গ্রামের অসহায় ২৫০টি পরিবারের (১,০০০ জন) মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অপরদিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ সদরের বন্যাদুর্গত অসহায় ২০০টি পরিবারের (৮০০ জন) মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তত্ত্বাবধানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের সামনে বন্যাদুর্গত প্রায় ৪০০ জন দুস্থ এবং অসহায় জনসাধারণকে বিজিবির একটি চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। সেই সঙ্গে ওষুধ বিতরণ করা হয়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বন্যাকবলিত লালাখাল এলাকার নিশ্চিতপুর এবং লালাবস্তি গ্রামে আটকেপড়া ২২টি বানভাসি পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) তত্ত্বাবধানে দুর্গাপুরের বন্যাদুর্গত দুর্গাপুর ইউনিয়নের অসহায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যবস্থাপনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলাধীন সাহেবের আলগা বিওপির সীমান্তবর্তী এলাকায় বন্যাকবলিত অসহায় পানিবন্দি দুঃস্থ ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে।


অন্যান্য সংবাদ