রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : October 23, 2021

উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউন ও পাশে কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করছে।

শনিবার রাত ১০টার দিকে উত্তর বাড্ডার সাতারকুল রোডে সাত তলা ভবনের নিচতলায় ফার্নিচারের গোডাউন ও পাশে কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। সাত তলা ভবনের নিচ তলায় ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। কিন্তু গোডাউনের পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছি। তাই ভবনের বাসিন্দাদের পুলিশের সহায়তা সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদস্থানে।

 


অন্যান্য সংবাদ