রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা প্রত্যাহার

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : May 26, 2022
বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা প্রত্যাহার

বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে করা কপিরাইট আইনের মামলা প্রত্যাহার করেছেন নগরবাউল জেমস এবং মাইলসের সাফিন-হামিন।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুই বাদী জেমস ও হামিন আহমেদ মামলা প্রত্যাহারের আবেদন করেন।

শুনানির সময় মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ আদালতকে বলেন, ভুল বোঝাবুঝির জন্য মামলা দায়ের করা হয়। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না। শুনানির সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী মো. মতিউর রহমান মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীরা স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন, বাংলালিংকের প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর।


অন্যান্য সংবাদ