রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ২ লাখের বেশি কর্মী নিবে মালয়েশিয়া

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 2, 2022
বাংলাদেশ থেকে ২ লাখের বেশি কর্মী নিবে মালয়েশিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। ১ বছরে বাংলাদেশ থেকে দেশটিতে ২ লাখের বেশি কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। তিনি আরও জানান, দেশটিতে নতুন যাওয়া শ্রমিকদের বেতন হবে ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত। মেডিকেল কবে থেকে হবে এবং কতো টাকা খরচ হবে তা আগামী সপ্তাহে জানা যাবে বলেও জানান মন্ত্রী।

এর আগে বেলা ১১টা থেকে কীভাবে কোন পদ্ধতিতে কর্মী পাঠানো হবে, তা নির্ধারণে ঢাকায় অনুষ্ঠিত হয় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক।

এদিকে মালয়েশিয়ার মন্ত্রী জানিয়েছেন, রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে তারা। এই সিদ্ধান্ত নেবে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ মনে করেন,মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর কোনও বৈঠকের হয়তো প্রয়োজন হবে না। সমঝোতা চুক্তি অনুযায়ী সব শর্ত মেনেই দেশটিতে জনশক্তি পাঠানো হবে। আশা করা হচ্ছে, জুনের মধ্যেই সেখানে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানান, সরকারের ডাটা ব্যাংক থেকে কর্মী পাঠানো হবে। এর আগে সংবাদপত্র ও টিভিতে বিজ্ঞাপন দেয়া হবে।

দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলে ৭ থেকে ৮ লাখ বাংলাদেশি বসবাস করেন। কাছের দেশ ও যাওয়ার খরচ কম হওয়ায় দেশের অভিবাসন প্রত্যাশীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি।

নানা কারণে গেল প্রায় ৪ বছর ধরে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানি। শেষমেষ ২০২১ সালের ডিসেম্বরে দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয় বাংলাদেশের।

সে চুক্তির অংশ হিসেবে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান ঢাকায় সফরে এসেছেন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক তিনি বলেন, শ্রমিক রপ্তানিতে আর কোনও বাঁধা নেই। তবে কতটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নেয়া হবে তা জানানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন জানান, চলতি জুনেই খুলছে এ বাজার।দেশটিতে শ্রমিক রপ্তানির জন্য গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি দায়িত্ব পাচ্ছে।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এম সারাভানান। এসময় প্রধানমন্ত্রী আশ্বাস দেন, টিকাদানসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই মালয়েশিয়ার শ্রমিক পাঠানো হবে। দেশটি প্রবাসী শ্রমিকদের নিরাপদ, নিয়মিত, সুশঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করেন তিনি।


অন্যান্য সংবাদ