মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করবেকমোরোস

নিজস্ব প্রতিবেদক / ৭৮ জন দেখেছেন
আপডেট : November 17, 2021

বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি) এবং অন্যান্য পণ্য আমদানি করতে গভীর আগ্রহ দেখিয়েছে কমোরোস। আফ্রিকান এই  রাষ্ট্র ঢাকার সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ধোইহির ধৌলকমল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎকালে এই আগ্রহ ব্যক্ত করেন। আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) কাউন্সিলের মন্ত্রী পর্যায় এবং এ সম্পর্কিত সভায় অংশ নিতে ঢাকা সফর করছেন।

বৈঠকে ধৌলকমল বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও প্রস্তাব করেন যে, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশের ইনস্টিটিউটসমূহে কমোরোসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া যেতে পারে। এছাড়া, তিনি এখানে কিছু ফার্মাসিউটিক্যালস এবং গার্মেন্টস শিল্প পরিদর্শনের আগ্রহ দেখিয়েছেন।

ড. মোমেন তাঁর কমোরোসের প্রতিপক্ষকে আইওআরএ-তে বাংলাদেশের চেয়ারশিপের ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

আইএমও এবং হিউম্যান রাইটস কাউন্সিলের প্রার্থীদের সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কমোরোসের প্রতি অনুরোধ জানান।
ড. মোমেন উল্লেখ করেন যে, বাংলাদেশ আফ্রিকার দেশগুলোতে আরএমজি, চামড়া, পাট এবং ফার্মাসিউটিক্যাল পণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি করে।

তিনি প্রস্তাব করেন, মশলা ও ভ্যানিলা মতো পণ্য সরাসরি কমোরোস থেকে বাংলাদেশে আমদানী করা যেতে পারে।
উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদল সফর বিনিময় করার বিষয়ে তারা সম্মত হয়েছেন।

আইওআরএ সদস্য রাষ্ট্র হিসেবে, উভয় দেশই আইওআরএ-এর কাঠামোর অধীনে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেছে।


অন্যান্য সংবাদ