শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ-জিম্বাবুয়ে ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে চলমান ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জেতায় শেষটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি আজ (রবিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। হারারে স্পোর্টস ক্লাব থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

চলমান সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। বোলারদের আলগা বলের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এই কারণেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। রবিবারের অলিখিত ফাইনালে এইসব ভুল শুধরে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন শরিফুল ইসলাম। তিনি জানিয়ে গেছেন, রোববার আমাদের ফাইনাল ম্যাচ। আমরা যদি যার যার জায়গা থেকে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে ম্যাচ জেতা কঠিন হবে না। অবশ্যই আমাদের আগের ম্যাচের ভুলগুলো শোধরাতে হবে। আমরা প্রথম বল থেকে ইতিবাচক থাকবো। ফলাফল যাই হোক না কেন।

এই ম্যাচেও নিয়মিত দুই মুখ লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। ঊরুর চোটে ভুগছেন লিটন আর মোস্তাফিজের ব্যথা পায়ের গোড়ালিতে। একই কারণে আগের ম্যাচেও খেলা হয়নি এই দুই ক্রিকেটারের। এদিকে আগের একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসানের বদলে সুযোগ হতে পারে নাসুম আহমেদের। সিরিজ নির্ধারণী ম্যাচে বড় ভূমিকায় থাকতে হবে সাকিব-মাহমুদউল্লাহকে।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক সিকান্দার রাজার চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ে, ট্রফি জয় অবশ্যই দারুণ ব্যাপার। বাংলাদেশ দুই ফরম্যাটে জিতেছে। আমারা টি-টোয়েন্টি ট্রফি রেখে দিতে পারলে ভালোই হবে। অনেকে বলবে এটা অন্য একটি খেলার মতোই, কিন্তু এটি ফাইনাল। আমরা এটিকে ফাইনালের মতো মনে করেই লড়বো।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে।


অন্যান্য সংবাদ