সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশে টিকা রপ্তানির অনুমতি দিলো ভারত

ডেস্ক রিপোর্ট / ৬৯ জন দেখেছেন
আপডেট : October 8, 2021

বাংলাদেশে করোনাভাইরাস টিকা রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে কোভিশিল্ড টিকার ১০ লাখ ডোজ রপ্তানি করতে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াকে (এসআইআই) অনুমতি দেয়া হয়েছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ছাড়াও নেপাল ও মিয়ানমারেও কোভিশিল্ড টিকা রপ্তানির অনুমতি দিয়েছে দিল্লি। প্রতিটি দেশেই কোভিশিল্ড টিকার ১০ লাখ ডোজ করে রপ্তানি করতে পারবে সেরাম। এছাড়া যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকাকে কোভিশিল্ড টিকার ৩ কোটি ডোজ সরবরাহ করারও অনুমতি পেয়েছে পুনে ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি।

এদিকে ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত কোভ্যাক্সিন টিকার ১০ লাখ ডোজ ইরানকে সরবরাহ করার অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। ভারত বায়োটেক এই টিকাটি তৈরি করেছে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় চলতি মাসেই এই দেশগুলোকে এই টিকা সরবরাহ করা হবে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় অক্টোবরে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ১০ লাখ ডোজ ইরানে পাঠানো হবে। একই সময় বাংলাদেশ, মিয়ানমার ও নেপালে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড টিকার ১০ লাখ ডোজ করে সরবরাহ করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, এছাড়া এ মাসেই অ্যাস্ট্রাজেনেকাকে কোভিশিল্ডের প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহের অনুমতি দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ