সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৯০ জন দেখেছেন
আপডেট : October 2, 2021

বাংলাদেশ ও ফিলিপাইনে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আরও ৮০ লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখের মতো। টিকাগুলোর সবই হবে ফাইজার-বায়োএনটেকের তৈরি। গত শুক্রবার (১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পাঁচটি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাবে ফিলিপাইন। বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ। আগামী সপ্তাহের শুরুর দিকেই দেশে পৌঁছাবে টিকাগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিপাইনকে এসব করোনা টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন বুঝতে পারছে, করোনা মহামারির অবসান ঘটাতে এটি সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনা টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই এসেছে ২৫ লাখ ফাইজার টিকা। এরপরও এ পর্যন্ত দেশের মাত্র ১০ শতাংশের মতো মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

করোনা মহামারিতে আরেক বড় ভুক্তভোগী ফিলিপাইনে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত ও ৩৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে টিকাদানে ধীরগতি সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে দুই ডোজ করে টিকা পেয়েছেন।


অন্যান্য সংবাদ