রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বরিশালে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টের সাথে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গরীর বাজাররোড হাটখোলা কাঠের পুল এলাকার উত্তম সাহার ছেলে‍ সুদীপ্ত সাহা। তিনি সরকারি সৈয়দ হাতেম ‍আলী কলেজের ছাত্র। নিহত অপর যুবক একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা। তিনি বেসরকারি ‍একটি পলিটেকনিক ‍ইনস্টিটিউটের ছাত্র।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে নিহত দুই বন্ধু মটরসাইকেলে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টের সঙ্গে সজোরে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলেই চালক সুদীপ্ত নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী অন্তুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে তিনিও মারা যায়।


অন্যান্য সংবাদ