রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বরিশালে এক দিনে ২০ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি / ৫৭ জন দেখেছেন
আপডেট : August 8, 2021

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনায় ১১ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭৯ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

রোববার (০৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৭৭ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৮৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৫৫ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৮১ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৭১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১১ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৩ জন।

ভোলায় নতুন ৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৬ জন।

পিরোজপুরে নতুন ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৪৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৬ জন।

বরগুনায় নতুন ৬১ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।

ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২২২ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা রোগীসহ মোট ১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পটুয়াখালী হাসপাতালে দুজন, ভোলা সদর হাসপাতালে চারজন এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ, ১৮৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২১৫ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৩ জন পজিটিভ ও ১১০ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

 


অন্যান্য সংবাদ