রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বরিশালে একদিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি / ৯০ জন দেখেছেন
আপডেট : August 5, 2021

প্রাণঘাতি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর  থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে দুইজন আক্রান্ত ও ১৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ১৮৯ নমুনা পরীক্ষা করে ৯১ জন পজিটিভ হন।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে ৭০৮ নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩৫ জন শনাক্ত হন। এছাড়া ভোলায় ১৭৬, পটুয়াখালীতে ১৮২, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ২৭ জন পজিটিভ হয়েছেন।

 


অন্যান্য সংবাদ