মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যার পানি নামছে, ভোগান্তি কমেনি এতোটুকু

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

বন্যার পানি কমতে শুরু করলেও যোগাযোগ বিচ্ছিন্ন সিলেট-সুনামগঞ্জের অনেক এলাকা। দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট ও সেতুর ক্ষয়ক্ষতির চিত্র। এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে অনেক পরিবার। এদিকে, ঘরবাড়িতে পানি জমে থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না হবিগঞ্জ, মৌলভাবাজার ও নেত্রকোণার বানভাসিরা। উত্তরাঞ্চলে পানি কমলেও তীব্র হয়েছে নদী ভাঙ্গন দেখা দিয়েছে গোখাদ্য সংকট।

সিলেটে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জ উপজেলা সদর। কুশিয়ারা তীরের ২ শতাধিক আশ্রয় কেন্দ্রে বসবাস করছে ১০ হাজার মানুষ।

এদিকে, সিলেটে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে ত্রান বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বন্যার্ত এলাকায় বিতরণ করা হচ্ছে চাল- ডালসহ শুকনো খাবার।

সুনামগঞ্জে রাস্তাঘাট ও সেতু কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভপুর, দোয়ারাবাজার, ছাতক, দিরাই, শাল্লা ও জগন্নাথপুরে যোগাযোগের একমাত্র সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

বন্যায় ১২ উপজেলায় ২ হাজার কিলোমিটার রাস্তা ও ১২০টি সেতু-কালভার্ট নষ্ট হয়েছে। এলজিইডি জানিয়েছে, সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বানিয়াচং, লাখাই, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর উপজেলার নি¤œাঞ্চল। পানিবন্দি অন্তত ৭ লাখ মানুষ। এদিকে, ত্রাণের চাল কম দেয়ার অভিযোগ করেছেন বন্যার্তরা। অপরদিকে বরাদ্দ কম বলছেন জনপ্রতিনিধিরা।

এদিকে, বাড়িতে এখনো পানি থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না নেত্রকোণার বানভাসিরা। ৩৩৩টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১ লাখ ১০ হাজার মানুষ। পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ।

প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত নগদ ২৮ লাখ টাকা, ৫শ’ ৩৬ মেট্রিক টন চাল ও ৫ হাজার ৬শ ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও ত্রাণ বিতরনসহ চিকিৎসা সেবা দিচ্ছেন।

মৌলভীবাজারে বড়লেখার পানি নেমেছে। প্লাবিত হয়েছে জুড়ি ও কুলাউড়া শহর। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে মানুষ ও গবাদি পশু।

কুড়িগ্রামে ৯ উপজেলার ৩৮ হাজার ৯৭ পরিবার ক্ষতিগ্রস্থ। চারনভূমি তলিয়ে যাওয়ায় তীব্র হয়ে উঠেছে গো-খাদ্য সংকট।

গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। অন্তত ১২টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙ্গন।


অন্যান্য সংবাদ